২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের চারটি ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স

২০০৭ সালের পর কলকাতার ইডেন গার্ডেন্সে আর কোনো একদিনের ক্রিকেট ম্যাচ হয়নি। কলকাতাবাসীদের সে দুঃখ ঘোচাতেই বোধহয় ২০১১ বিশ্বকাপের ৪টি ম্যাচের ভেন্যু করা হয়েছে ইডেন গার্ডেন্সকে। যার মধ্যে একটি ম্যাচে খেলবে স্বাগতিক ভারত। ২০১১ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ ভারতের স্থানীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের পর কলকাতার ইডেন গার্ডেন্সে আর কোনো একদিনের ক্রিকেট ম্যাচ হয়নি। কলকাতাবাসীদের সে দুঃখ ঘোচাতেই বোধহয় ২০১১ বিশ্বকাপের ৪টি ম্যাচের ভেন্যু করা হয়েছে ইডেন গার্ডেন্সকে। যার মধ্যে একটি ম্যাচে খেলবে স্বাগতিক ভারত। ২০১১ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ ভারতের স্থানীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ইডেন গার্ডেন্স ছাড়াও চারটি করে ম্যাচ হবে দিল্লী, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং নাগপুরে। এসব ভেন্যুতেও ভারতের একটি করে ম্যাচ হবে বলে কমিটি জানিয়েছে। বিশ্বকাপের আগেও অবশ্য একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে কলকাতায়। আগামী ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কার একটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। মোহালিতে বিশ্বকাপের একটি সেমিফাইনাল, আহমেদাবাদে একটি কোয়ার্টার ফাইনাল এবং মুম্বাইতে ফাইনাল ছাড়াও হবে আরো দুটি করে ম্যাচ। বিশ্বকাপের অন্য ম্যাচগুলো হবে সহ-আয়োজক বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮২৪ ঘ.