২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ম্যাচে জয় পেলো বাংলাদেশ 'এ' দল

একদিনের ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৫৩ রানে হরিয়েছে বাংলাদেশ 'এ'। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় টসে জিতে ৪৬.১ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায় সফরকারী দল। শামসুর রহমান শুভ ৪১, হান্নান সরকার ২৩ এবং ফয়সাল ২০ রান করেন। ৩৯ রান খরচ করে ৪ উইকেট নেন স্বাগতিক দলের চাভান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৫৩ রানে হরিয়েছে বাংলাদেশ 'এ'। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় টসে জিতে ৪৬.১ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায় সফরকারী দল। শামসুর রহমান শুভ ৪১, হান্নান সরকার ২৩ এবং ফয়সাল ২০ রান করেন। ৩৯ রান খরচ করে ৪ উইকেট নেন স্বাগতিক দলের চাভান। জবাবে শাহাদাত হোসেন রাজিব এবং ফয়সাল হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১১৮ রান করতেই শেষ হয়ে যায় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। আট ওভার বল করে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন সাহাদাত। পাঁচ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফয়সাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১৪৪ ঘ.