২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় জয় পেলো কেপ কোবরা

প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের বিপক্ষে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পান নি জেপি ডুমিনি। আক্ষেপ থাকতেই পারে। তবে দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে তার দল কেপ কোবরা। তবে ম্যাচ শেষে ডুমিনির মতো আক্ষেপে করেননি কোবরা অধিনায়ক অ্যান্ড্রু পুটিক। সেঞ্চুরির দেখা পেয়েছেন যে তিনি ! তার ১০৪ রানের অসাধারণ ইনিংসের কল্যাণে ওটাগো ভোল্টসকে ৫৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে কেপ কোবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের বিপক্ষে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পান নি জেপি ডুমিনি। আক্ষেপ থাকতেই পারে। তবে দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে তার দল কেপ কোবরা। তবে ম্যাচ শেষে ডুমিনির মতো আক্ষেপে করেননি কোবরা অধিনায়ক অ্যান্ড্রু পুটিক। সেঞ্চুরির দেখা পেয়েছেন যে তিনি ! তার ১০৪ রানের অসাধারণ ইনিংসের কল্যাণে ওটাগো ভোল্টসকে ৫৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে কেপ কোবরা। হায়দ্রাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে দিবা-রাত্রির এ ম্যাচে টসে জিতে কোবরাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভোল্টস অধিনায়ক ক্রেইগ কামিং। ৩৮ রানের মধ্যে ২ উকেট হারালেও পুটিকের কল্যাণে শেষ পর্যন্ত ১৯৩ রানের খুব ভালো স্কোর গড়ে কোবরা। ৬২ বলে ১০৪ রানের ইনিংসে পুটিক ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকান। দুর্দান্ত ফর্ম ধরে রেখে ডুমিনি করেন ২৫ বলে ৩২। দিমিত্রি মাসকারেনহাস ২০ রানে পেয়েছেন ২ উইকেট। বিশাল স্কোর তাড়া করতে নেমে ওটাগা ভোল্টসের শুরুটা হয় দুর্দান্ত। দুই ওপেনার রেমন্ড ও ম্যাককুলাম ৩.৫ ওভারে তুলে নেন ৩৩ রান। তবে ৭ রানের ব্যবধানে দুই ওপেনার বিদায় নিলে থেমে যায় রানের চাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভোল্টস। শেষ পর্যন্ত ১৩৯ রানে অলআউট হয়ে যায়। নাথান ম্যাককুলাম সর্বোচ্চ ৩৮ রান করেন। রোরি ক্লেইনভেল্ট ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা কে হবেন এ নিয়ে খুব একটা সংশয় ছিলনা কারো, কোবরা অধিনায়ক পুটিকই পেয়েছেন সেই স্বীকৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১০৮ ঘ.