২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার গুলিতে নিহত

গগণদীপ সিং নামের ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের এক ক্রিকেটার মীরুতের এক হোটেল কক্ষে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

দিল্লি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গগণদীপ সিং নামের ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের এক ক্রিকেটার মীরুতের এক হোটেল কক্ষে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। ১৮ বছরের গগণদীপ উত্তর প্রদেশের হয়ে সিকে নাইডু অনূর্ধ্ব ২২ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে ওই হোটেলে উঠেছিলেন। শুক্রবার রাতে গগণদীপ তার দুই সতীর্থের হোটেলেই ছিলেন। এ সময় হোটেল মালিককে হত্যা করতে একদল অস্ত্রধারী গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গগণদীপ ঘটনাস্থলেই মারা যান। মারা যান হোটেল মালিকও। গগণদ্বীপ ছয় মাস আগেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছিলেন। ওই সিরিজে তিনি একটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ খেলেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯০৯ ঘ.