২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের কৃতিত্ব স্বতীর্থদেরও দিলেন সাকিব

খবরটা অনেক আগেই জেনেছেন (অস্ট্রেলিয়াতে কুঁচকির চিকিৎসা নেয়ার সময়) কোচ জেমি সিডন্সের মাধ্যমে। উইজডেন ক্রিকেটার সম্পাদকের বারণ থাকায় এতদিন চেপে রেখেছেন। বলতে হয়, ভুলে থাকার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। মাঝে মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মনে করিয়ে শিহরণ জাগানোর চেষ্টা করতেন। তারপরও আবেগটা চেপে গেছেন সাকিব আল হাসান। এতটাই দৃঢ়চেতা জাতীয় দলের সহ-অধিনায়ক। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার পরও আবেগে আত্মহারা হননি। বরং দৈনন্দিন নিয়ম মেনে অনুশীলনেই ব্যস্ত সময় কাটান উইজডেন ক্রিকেটারের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খবরটা অনেক আগেই জেনেছেন (অস্ট্রেলিয়াতে কুঁচকির চিকিৎসা নেয়ার সময়) কোচ জেমি সিডন্সের মাধ্যমে। উইজডেন ক্রিকেটার সম্পাদকের বারণ থাকায় এতদিন চেপে রেখেছেন। বলতে হয়, ভুলে থাকার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। মাঝে মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মনে করিয়ে শিহরণ জাগানোর চেষ্টা করতেন। তারপরও আবেগটা চেপে গেছেন সাকিব আল হাসান। এতটাই দৃঢ়চেতা জাতীয় দলের সহ-অধিনায়ক। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার পরও আবেগে আত্মহারা হননি। বরং দৈনন্দিন নিয়ম মেনে অনুশীলনেই ব্যস্ত সময় কাটান উইজডেন ক্রিকেটারের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। "এ পর্যন্ত যতগুলো সাফল্য এসেছে, এটাকে সবার ওপরে রাখা যায়। বিশ্বখ্যাত ক্রিকেট ম্যাগাজিনের মূল্যায়নে টেস্ট সেরা ক্রিকেটারের স্বীকৃতি আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।" প্রতিক্রিয়ায় বলেছেন সাকিব আল হাসান। কয়েক দিন আগেই আইসিসি টেস্ট বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের শীর্ষ অল-রাউন্ডার অনেক দিন ধরেই। আগের সব কিছুকেই ছাপিয়ে গেল বৃটিশ ক্রিকেট ম্যাগাজিন উইজডেন ক্রিকেটারের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি। এ সম্মান তার একার হলেও সামগ্রিক অর্থে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির প্রচার তার সাফল্যের মধ্য দিয়েই হচ্ছে। সাকিব অবশ্য কৃতিত্বটা এক নিতে নারাজ, তাই বড় করে দেখছেন সাফল্যের পেছনের মানুষগুলোকেই। বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বতীর্থ ক্রিকেটারদের প্রতি,"আমি জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য প্রায় অসম্ভবই ছিলো। বিশেষ করে দলের ক্রিকেটাররা সব সময়ই এগিয়ে যেতে প্রেরণা যুগিয়েছে। এ কৃতিত্ব তাদেরও।" ক্রিকেট যার ভালোবাসা, ধ্যন-জ্ঞান সাফল্য তার হাতের মুঠোয় আপনাআপনিই আসার কথা। সে বিশ্বাস নিয়েই এগিয়েছেন অল-রাউন্ডার সাকিব, বললেন, "রেকর্ড গড়ার লক্ষ্যে খেলি না। ক্রিকেট ভালো লাগে তাই খেলি। আমি জানি, নিজের কাজ যথাযথভাবে করতে পারলে সাফল্য আসেই।" ক্রিকেটের প্রতি টান বোঝাতে গিয়ে তিনি বলেন,"টিভিতে বা মাঠে বসে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে না। অথচ কাজ না থাকলেও নিয়মিতই মাঠে আসি। বিসিবি অফিস বন্ধ থাকলেও কিছুটা সময় মিরপুর স্টেডিয়াম ঘুরে যাই। একদিন না এলে মনে হয়, জীবন থেকে কী যেন বদ পড়ে যাচ্ছে।" প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তির যোগসূত্র যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। টেস্ট ক্রিকেটার হিসেবে আইসিসির কাছ থেকে স্বীকৃতি এসেছে। জগদ্বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন দিয়েছে বর্ষ সেরার সম্মান। অথচ টেস্ট ক্রিকেটে এখনো সেঞ্চুরি নেই সাকিবের। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ৯৬। এ বছর ১৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন। সে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগে গতবছর ২৬ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে ৯৬ রানে আউট হয়ে যান। সেই আক্ষেপ এখনো পোড়ায় তাকে। উইজডেন ক্রিকেটার ম্যাগানিজের বর্ষসেরার স্বীকৃতির চেয়ে পত্রিকাটির সম্পাদক জন স্টর্নের প্রশংসাই সাকিবকে বেশি আকৃষ্ট করেছে। তার মতে,"উইজডেন সম্পাদক আমার প্রশংসা করে বলেছেন দেশে তরুণ ক্রিকেটাররা আমাকে অনুসরন করবে। এটাই একজন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মান, সবচেয়ে বড় পুরস্কার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৭ ঘ.