২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের সেরা অলরাউন্ডার এখনো সাকিব, বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মিলস

আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস। দ্বিতীয় স্থানে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া মিলস নয় উইকেট নিয়ে দলকে ফাইনালে তোলেন। র‌্যাঙ্কিংয়ে তার এই উন্নতিটা সে কারণেই। তবে বোলারদের অবস্থানে পরিবর্তন এলেও ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন আগের দুজনই। সে হিসেবে ওয়ানডেতে এ মুহুর্তের সেরা ব্যাটসম্যান এখনো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সেরা অলরাউন্ডার বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

দুবাই, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস। দ্বিতীয় স্থানে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া মিলস নয় উইকেট নিয়ে দলকে ফাইনালে তোলেন। র‌্যাঙ্কিংয়ে তার এই উন্নতিটা সে কারণেই। তবে বোলারদের অবস্থানে পরিবর্তন এলেও ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন আগের দুজনই। সে হিসেবে ওয়ানডেতে এ মুহুর্তের সেরা ব্যাটসম্যান এখনো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সেরা অলরাউন্ডার বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার পেস বোলার নুয়ান কুলসেকারা, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এবং বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব-আল-হাসান। ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মহেন্দ্র সিং ধোনির পরেই রয়েছেন আরেক ভারতীয়, যুবরাজ সিং। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ আছেন তৃতীয় স্থানে। তার সতীর্থ এবি ডিভিলিয়ার্সকে চতুর্থ স্থান ছেড়ে দিয়ে এক ধাপ নিচে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা সাকিব আল হাসানের। ২৫তম স্থানটি দখল করে রেখেছেন তিনি। শীর্ষ পঞ্চাশে বাংলাদেশের আর একজনই আছেন - তামিম ইকবাল (৩৫তম)। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান থেকে বাংলাদেশের সাকিব আল হাসানকে কেউ সরাতে পারেননি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে যুবরাজ সিং ও জ্যাক ক্যালিস। প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ঢুকেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় শিরোপা জেতানো শেন ওয়াটসন। সেমি-ফাইনাল ও ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন এই তাসমানিয়ান। সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি পেস বোলিংয়ে উইকেটও নিয়েছিলেন দুটি। এমন অসাধারণ পারফরম্যান্সের পরও অবশ্য চতুর্থ স্থানে একা নন ওয়াটসন, পাকিস্তানের শহীদ আফ্রিদিও রয়েছেন তার সঙ্গে। ওদিকে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশীপ, অর্থাৎ ওয়ানডে দলগুলোর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ফিরেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র"প পর্ব থেকে বিদায় নেয়া ভারত ও দক্ষিন আফিকা আছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯৩০ ঘ.