২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লী ডেয়ারডেভিলসে ভেট্টোরির জায়গায় ম্যাকগ্রা

কুঁচকির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাঠের বাইরে বসেই দেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টও মাঠের বাইরে বসে দেখতে হবে তাকে। সেখানে কিউই অধিনায়কের জায়গায় দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেলতে দেখা যেতে পারে গ্লেন ম্যাকগ্রাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

নতুন দিল্লী, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাঠের বাইরে বসেই দেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টও মাঠের বাইরে বসে দেখতে হবে তাকে। সেখানে কিউই অধিনায়কের জায়গায় দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেলতে দেখা যেতে পারে গ্লেন ম্যাকগ্রাকে। ডেয়ারডেভিলসের জন্য আরও দুঃসংবাদ আছে। নিতম্বের ব্যথার কারণে খেলতে পারবেন না ইংল্যান্ড অলরাউন্ডার পল কলিংউড। তার জায়গায় দলে ঢুকেছেন যোগেশ নায়ার। ওদিকে পিঠের ব্যথার কারণে ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দিল্লী ডেয়ারডেভিলসয়ের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স। তার জায়গায় দলে নেয়া হয়েছে মনোজ তিওয়ারিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৩২ ঘ.