করাচি, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়টের ক্যাচ ফেলে দেয়ার ঘটনাটা ভুলতেই পারছেন না ইউনিস খান। দলের পরাজয়ের জন্য এলিয়টের ওভাবে নতুন জীবন পাওয়াকেই দায়ী করছেন অনেকে। দেশে ফিরে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ওই দুঃস্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়াটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা।
ইউনিস খান সেমিফাইনালে খেলতে নামেন আঙ্গুলে চোট নিয়ে।
তার কাছে নতুন জীবন পেয়ে শেষ পর্যন্ত অপরাজিত ৭৫ রানের ম্যাচ সর্বোচ্চ ইনিংস খেলেন এলিয়ট, পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে যায় নিউজিল্যান্ড। ৪০ রান নিয়ে ব্যাট করার সময় ক্যাচ দিয়েছিলেন এলিয়ট। কিন্তু ইউনিস তা ধরতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩৫ ঘ.
.
bdnews24