২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সভায় যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকায় যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নতুন সভাপতি, সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলত আইসিসির কর্মকর্তা এবং অন্য দেশের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতেই এ সফরে যাচ্ছেন মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকায় যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নতুন সভাপতি, সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলত আইসিসির কর্মকর্তা এবং অন্য দেশের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতেই এ সফরে যাচ্ছেন মোস্তফা কামাল। জালাল ইউনুস বলেন,"সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আনামই সভায় বাংলাদেশের পক্ষে মূল দায়িত্ব পালন করবেন। অধিবেশনের প্রথমার্ধে আসন নেবেন বিসিবি সভাপতি।" এফটিপিতে বিভিন্ন খেলার সূচি-সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে আইসিসির এবারের সভায়। আলোচনা হতে পারে ২০১৪ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়েও। কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট ২০১৪ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছেন। যদিও ২০০৬ সালেই আইসিসির সভায় ২০১৪ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দলের মর্যাদা দেয়া হয় বাংলাদেশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩৪৮ ঘ.