সেঞ্চুরিয়ন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একদিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন অস্টেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ।
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে পন্টিংয়ের হার না মানা ১১১ রানের ইনিংস বড় ভূমিকা রাখে। সেইসঙ্গে তাকেও শচীন টেন্ডুলকার এবং সনাৎ জয়াসুরিয়ার পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে পৌঁছে দেয় বারো হাজারি ক্লাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯৩০ ঘ.
bdnews24