২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব মাঠে নামছেন শনিবার

হাতের তালুতে ক্রিকেট ব্যাটটা একটু শুরশুরিই দিচ্ছিল। দেয়ারই কথা। প্রায় একমাস ব্যাট বলের সঙ্গে সম্পর্ক নেই সাকিব আল হাসানের। কুঁচকির চোট সারাতেই বিশ্রামে আছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে ডাক্তারও দেখিয়েছেন। বিশেষজ্ঞ বিকিৎসকের পরামর্শে থেরাপি নেয়ার পর কুঁচকির ব্যথা খুব একটা অনুভব করছেন না। তাই মনে করছেন, এখন মাঠে নামা যেতেই পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতের তালুতে ক্রিকেট ব্যাটটা একটু শুরশুরিই দিচ্ছিল। দেয়ারই কথা। প্রায় একমাস ব্যাট বলের সঙ্গে সম্পর্ক নেই সাকিব আল হাসানের। কুঁচকির চোট সারাতেই বিশ্রামে আছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে ডাক্তারও দেখিয়েছেন। বিশেষজ্ঞ বিকিৎসকের পরামর্শে থেরাপি নেয়ার পর কুঁচকির ব্যথা খুব একটা অনুভব করছেন না। তাই মনে করছেন, এখন মাঠে নামা যেতেই পারে। শনিবার থেকেই অনুশীলনে নামার ইচ্ছে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের। পুরো এক সপ্তাহ ফিটনেস ফেরানোর প্রক্রিয়ায় থাকবেন। সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করারও ইচ্ছে আছে এই মুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা অল-রাউন্ডারের। বললেন,"এখন ব্যথা নেই। দৌঁড়ানোর পরই বোঝা যাবে ব্যথাটা পুরোপুরি সেরেছে কি না।" অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বল করবেন বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানন সাকিব। লক্ষ্য একটাই