হোবার্ট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরেকটু হলেই ঘটতে যাচ্ছিল প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। তা হয়নি শেষ পর্যন্ত, রোববার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিবি ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার মেলবোর্নে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানে বেঁধে রাখার পর তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিস (৭২) আর এবি ডিলিভিয়ার্সের (৪৪) ৯৩ রানের জুটিতে এক পর্যায়ে দুই উইকেটে ১৪৫ রানে পৌঁছে গিয়েছিল সফরকারীরা। কিন্তু ১২ রানের ব্যবধানে ওই দুজনের বিদায়ের পর পরই নিল ম্যাকেঞ্জির (৮) উইকেটটিও হারিয়ে বিপদে পড়ে যায় তারা। শেষ দিকে মার্ক বাউচারের ৩২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসও তাদের বাঁচাতে পারেনি।
সকালে অস্ট্রেলিয়ার ইনিংসটা গড়ে উঠেছে মূলত দ্বিতীয় উইকেটে শন মার্শ (৭৮) আর অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৩৫ রানের জুটিতে ভর করে। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা এই দারুণ শুরুটা কাজে লাগাতে না পারায় বড় স্কোর গড়া হয়নি স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৪৯/৯ (মার্শ ৭৮, ওয়ার্নার ৫, পন্টিং ৬৪, মাইক হাসি ২৮, ডেভিড হাসি ১৯, হোয়াইট ১, হ্যাডিন ২৩, হোপস ৮, হ্যারিস ৭, ব্র্যাকেন ০*, অতিরিক্ত ১৬; স্টেইন ২/৩৬, এনটিনি ৩/৩৯, ক্যালিস ২/৫৭, মরকেল ০/৪৬, বোথা ০/৪০, দুমিনি ১/২৩)
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৪৪/৬ (গিবস ১৯, আমলঅ ৮, ক্যালিস ৭২, ডিভিলিয়ার্স ৪৪, দুমিনি ৩৫, ম্যাকেঞ্জি ৮, বাউচার ৩৭*, মরকেল ১১*, অতিরিক্ত ১০; হিলফেনহাস ২/৬০, ব্র্যাকেন ০/৩৬, হ্যারিস ১/৫৪, হোপস ১/৪৩, ডেভিড হাসি ০/২৮, হোয়াইট ০/১৬)
ফল : অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী
bdnews24