২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে একটা বাড়তি টেস্ট খেলবে ভারত

প্রথমে কথা ছিল দুটো টেস্ট খেলার। কিন্তু আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তার চেয়ে একটি বেশি অর্থাৎ তিনটি টেস্ট খেলবে ভারত। এছাড়া একটির বদলে দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ওয়েলিংটন, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে কথা ছিল দুটো টেস্ট খেলার। কিন্তু আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তার চেয়ে একটি বেশি অর্থাৎ তিনটি টেস্ট খেলবে ভারত। এছাড়া একটির বদলে দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল। ১০ ফেব্র"য়ারি নিউজিল্যান্ডে পৌঁছালেও ক্রাইস্টচার্চে ২৫ ফেব্র"য়ারি প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২৭ তারিখ দ্বিতীয় ও শেষ টোয়েন্টি টোয়েন্টির ভেন্যু ওয়েলিংটন। ৩ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ থেকে হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। বাকি দুই টেস্টের ভেন্যু নেপিয়ার ও ওয়েলিংটন, শুরু হবে ২৬ মার্চ ও ৩ এপ্রিল থেকে। ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে বাড়তি টেস্ট ও টোয়েন্টি টোয়েন্টি খেলার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভনের কণ্ঠেও সেই খুশির ছোঁয়া প্রতিফলিত, "এই মুহূর্তে ভারতই সম্ভবত বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দল। তাদের দলটি তারকা খেলোয়াড়ে ঠাসা। নিউজিল্যান্ডের ক্রিকেট ভক্তরা তাই আরো ছয়টি দিন উচ্চ মানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগকে স্বাগতই জানাবে।" ভারতের নিউজিল্যান্ড সফর : তারিখ ম্যাচ ভেন্যু ২৫ ফেব্র"য়ারি প্রথম টোয়েন্টি টোয়েন্টি ক্রাইস্টচার্চ ২৭ ফেব্র"য়ারি দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি ওয়েলিংটন ৩ মার্চ প্রথম ওয়ানডে নেপিয়ার ৬ মার্চ দ্বিতীয় ওয়ানডে ওয়েলিংটন ৮ মার্চ তৃতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চ ১১ মার্চ চতুর্থ ওয়ানডে হ্যামিল্টন ১৪ মার্চ পঞ্চম ওয়ানডে অকল্যান্ড ১৮-২২ মার্চ প্রথম টেস্ট হ্যামিল্টন ২৬-৩০ মার্চ দ্বিতীয় টেস্ট নেপিয়ার ৩-৭ এপ্রিল তৃতীয় টেস্ট ওয়েলিংটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০০ঘ.