ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একটা দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৪৩ রান। তাদের ইনিংসের সর্বোচ্চ ৭৮ রান অবশ্য কোনো ব্যাটসম্যানের (নাকি ব্যাটসওম্যান) অবদান নয়, এটা অতিরিক্ত খাত থেকে দিয়েছেন প্রতিপক্ষের বোলাররা! এরমধ্যে ওয়াইড থেকেই এসেছে ৬০ রান! মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মহিলা জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ দেখেছে এমন ঘটনাই। রাজশাহীর ২৪৩ রান তাড়া করতে নেমে মাত্র ৯১ রানেই শেষ হয়ে যাওয়া চট্টগ্রাম এই ম্যাচে হেরেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে। রাজশাহীর লতা মন্ডল ও তিথি রাণী নিয়েছেন তিনটি করেন উইকেট। আর চট্টগ্রামের একা মল্লিক একাই করেছেন ৩৩ টি ওয়াইড!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.
bdnews24