২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল এখন এককভাবে শীর্ষে

ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডেতে সপ্তম রাউন্ড শেষে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বরিশাল। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম জয় পাওয়া বরিশালের সংগ্রহ ১০ পয়েন্ট। এই রাউন্ডের আগে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা রাজশাহী ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে হেরে গেছে ৩ উইকেটে। ৮ পয়েন্ট নিয়ে এই দু'দলই এখন আছে দ্বিতীয় স্থানে। আর বিকেএসপিতে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ঢাকা সিলেটকে ৬ উইকেটে হারিয়ে দেখেছে দ্বিতীয় জয়ের মুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডেতে সপ্তম রাউন্ড শেষে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বরিশাল। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম জয় পাওয়া বরিশালের সংগ্রহ ১০ পয়েন্ট। এই রাউন্ডের আগে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা রাজশাহী ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে হেরে গেছে ৩ উইকেটে। ৮ পয়েন্ট নিয়ে এই দু'দলই এখন আছে দ্বিতীয় স্থানে। আর বিকেএসপিতে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ঢাকা সিলেটকে ৬ উইকেটে হারিয়ে দেখেছে দ্বিতীয় জয়ের মুখ। টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংস ৪০ ওভারেই মাত্র ১৪৭ রানে শেষ হয়ে যায়। এর পেছনে বরিশালের বোলারদের মধ্যে সফলতম আরাফাত সালাউদ্দিনেরই (৮-৩-১২-৩) সবচেয়ে বড় ভূমিকা। এজন্য শাহীন হোসেন (৫৯*) ও নাসির হোসেনের (৫৮*) অপরাজিত ফিফটিতে ৩৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যাওয়া বরিশালের এই বোলারই পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। চট্টগ্রাম-রাজশাহী ম্যাচেরও সেরা একজন বোলার। ৩২ রানে ৪ উইকেট তুলে নেওয়া চট্টগ্রামের পেসার তারেক আজিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪০ রানে শেষ হয়ে যায় রাজশাহীর ইনিংস। এই রান টপকাতে ৪৩ ওভার লেগেছে চট্টগ্রামের। বিকেএসপিতে ২৮ ওভারে নির্ধারিত ম্যাচে সিলেট মোহাম্মদ মিথুনের ৬৪ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। নাদীফ চৌধুরীর ৫৩ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস চার বল বাকি থাকতেই জয় এনে দেয় ঢাকাকে। ম্যান অফ দি ম্যাচ নাদীফকে দারুণ সঙ্গ দিয়েছেন ঢাকার অধিনায়ক জাভেদ ওমরও (২৪ বলে অপরাজিত ৩২), যিনি মূলত ধরে খেলতেই অভ্যস্ত! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.