২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিশ্চিত হারের মুখে একাডেমী দল

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিনদিনের ম্যাচে নিশ্চিত হারের মুখে পড়েছে জিপি-বিসিবি একাডেমী দল। বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তুলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিনদিনের ম্যাচে নিশ্চিত হারের মুখে পড়েছে জিপি-বিসিবি একাডেমী দল। বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তুলেছে তারা। এর আগে টাটেন্ডা টাইবু (৬৬) ও হ্যামিল্টন মাসাকাদজার (৭০) হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ২৭৩ রান তুলে অলআউট হয়ে গেছে। একাডেমী দলের পক্ষে নাজমুল হোসেন ৪৯ রানে চারটি ও সাকলায়েন সজীব ৬২ রানে তিনটি উইকেট পেয়েছেন। জবাব দিতে নামা একাডেমী দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক নাইম ইসলাম। এছাড়া কামরুল ইসলাম ইমন করেছেন ৩১ রান। জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস ২১ রানে চারটি এবং মুপারিওয়া ২১ রানে তিনটি উইকেট পেয়েছেন। মঙ্গলবার এই ম্যাচের প্রথম দিনে সফরকারীদের মাত্র ৭৯ রানে অলআউট করে দিয়ে আশা জাগানিয়া শুরু করেছিল একাডেমী দল। কিন্তু এরপর তারা নিজেরা মাত্র ৫৯ রানে অলআউট হয়ে সেই আশার বিসর্জন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৯ ঘ.