২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব ক্রিকেটে খেলতে পারবেন 'নিষিদ্ধ' আসিফ!

ড্রাগ টেস্টে ধরা পড়ায় তিনি এখন নিষিদ্ধ। তবে সেই 'নিষিদ্ধ' মোহাম্মদ আসিফই একটি ব্যক্তিগত ক্লাব টুর্নামেন্টে খেলতে পারবেন! এই টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়া হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

করাচি, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ড্রাগ টেস্টে ধরা পড়ায় তিনি এখন নিষিদ্ধ। তবে সেই 'নিষিদ্ধ' মোহাম্মদ আসিফই একটি ব্যক্তিগত ক্লাব টুর্নামেন্টে খেলতে পারবেন! এই টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়া হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলারকে। ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এর করা ড্রাগ টেস্টে নিষিদ্ধ ন্যানড্রোলন পাওয়া গেছে আসিফের নমুনায়। যে অপরাধে তাকে সাসপেন্ড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি'র মুখপাত্র জানিয়েছেন শাস্তিটা শুধু বোর্ড আয়োজিত টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু ঐ ক্লাব টুর্নামেন্টটির আয়োজক পিসিবি নয় তাই সেখানে খেলতে কোনো সমস্যা নেই আসিফের। আইপিএল-এর ড্রাগ টেস্টে পজিটিভ হলেও আসিফ অবশ্য সব সময়ই নির্দোষ দাবী করেছেন নিজেকে। আইপিএল-এর ড্রাগ তদন্ত ট্রাইবুনালের কাছে এ ব্যাপারে তার আইনজীবি আবেদনও করতে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৮ঘ.