ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিএলের ধাক্কায় টাল-মাটাল বাংলাদেশের ক্রিকেট নিয়ে দুশ্চিন্তায় আছে নিউজিল্যান্ডও! তাদের দুশ্চিন্তার বিষয় অবশ্য বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নয়, আগামী মাসের বাংলাদেশ সফরে প্রতিপক্ষের শক্তি নিয়ে। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ক্রিকেট-এর প্রধান নির্বাহী জাস্টিন ভন শুনিয়েছেন এই দুশ্চিন্তার কথা।
অকল্যান্ডের দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, ভন মনে করেন, এই সফরে যদি ব্ল্যাক ক্যাপসদের দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে হয় সেটা খুব ভালো হবে না। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলার আগে প্রস্তুতিটা যে ভালো হবে না!
তবে সে সঙ্গে তিনি এ কথাও বলেছেন, এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/ ২০২০ ঘ.
bdnews24