২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারের সভায় হাবিবুলরা না এলে কঠোর অবস্থান নেবে বিসিবি

সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্পোরেট অফিসের সামনে একটা মিছিলই হয়ে গেলে। মিছিলকারীরা সংখ্যায় পঞ্চাশ-ষাটজন। তাদের দাবি, আইসিএলগামী ক্রিকেটারদের ফিরিয়ে আনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্পোরেট অফিসের সামনে একটা মিছিলই হয়ে গেলে। মিছিলকারীরা সংখ্যায় পঞ্চাশ-ষাটজন। তাদের দাবি, আইসিএলগামী ক্রিকেটারদের ফিরিয়ে আনার। কিন্তু এটাকে আদতে অসম্ভব বলেই মনে হচ্ছে। রোববার বিসিবি থেকে তাদের সেলফোনে বারবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি অফিসে তাদের ডেকে পাঠানো হয়েছে। কিন্তু আপাতত তাদের আসার কোনো লক্ষণই নেই। আর শেষপর্যন্ত যদি নাই আসেন তাহলে কঠোর অবস্থানে অবশ্যই যেতে হবে বিসিবিকে। আর সেক্ষেত্রে চুক্তিভঙ্গের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ারই ইঙ্গিত পাওয়া গেছে। চাইলেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবসর নিয়ে ফেলার কোনো নিয়ম চুক্তিতে আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, "শুধু এটুকুই বলতে পারি, চাইলেই যখন-তখন ওরা অবসর নিয়ে ফেলতে পারে না। চুক্তিতে এধরনের কোনো ধারা নেই। আমাদের আইনজীবি এখন চুক্তির নানা খুঁটিনাটি খতিয়ে দেখছেন।" লিপুর কথাতেই আভাস, আইনিএলে যোগ দিতে যাওয়া বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা শেষপর্যন্ত না আসলে তাদের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হতে পারে। এবং শেষপর্যন্ত সেটা আইনগত ব্যবস্থার দিকেই মোড় নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩৫ঘ.