২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহী' মাহবুবুলকে শ্রীলঙ্কা থেকে ফেরত পাঠানো হচ্ছে

বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) যোগ দেওয়ার পরিকল্পনার জন্য শাস্তির খড়গ প্রথম নেমে আসলো মাহবুবুল করীম মিঠুর ওপর। জিপি-বিসিবি একাডেমী দলের হয়ে শ্রীলঙ্কা সফররত এই ওপেনারকে চটজলদি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার জায়গায় যাচ্ছেন জহুরুল ইসলাম অমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান শাকিল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, এমন একজন ক্রিকেটারকে এখন দলের সঙ্গে রাখার কোনো মানেই হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) যোগ দেওয়ার পরিকল্পনার জন্য শাস্তির খড়গ প্রথম নেমে আসলো মাহবুবুল করীম মিঠুর ওপর। জিপি-বিসিবি একাডেমী দলের হয়ে শ্রীলঙ্কা সফররত এই ওপেনারকে চটজলদি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার জায়গায় যাচ্ছেন জহুরুল ইসলাম অমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান শাকিল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, এমন একজন ক্রিকেটারকে এখন দলের সঙ্গে রাখার কোনো মানেই হয় না। শ্রীলঙ্কায় একাডেমী দলের সঙ্গে আছেন নির্বাচক আকরাম খান এবং একাডেমীর অপারেশন্স ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। তাদের মাধ্যমেই মাহবুবুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের বিদ্রোহী ক্রিকেটারদের সঙ্গে আসলেই তার কোনো যোগসাজশ আছে কিনা। এমন প্রশ্নে ওই ওপেনার প্রথমে লুকোছাপার আশ্রয় নিয়েছিলেন বলেই জানিয়েছেন শাকিল কাশেম, "প্রথমে সে জানিয়েছিল আইসিএলের সঙ্গে ওর কোনো সম্পৃক্ততাই নেই। পরে একাধিকবার একই প্রশ্নের মুখে সে স্বীকার করেছে আইসিএলে খেলতে যাওয়ার কথা। সুজন-আকরামরা ওকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সুতরাং তাকে আর দলের সঙ্গে রাখার কোনো যুক্তিই নেই। খুব দ্রুতই ওকে আমরা ফিরিয়ে আনছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.