২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টকে 'ক্রিকেটের দায়িত্ব' নিতে বললেন মিয়াঁদাদ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজেকর্মে অসন্তুষ্টির কথাটা অনেকদিন ধরেই বলছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এবার নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে অনুরোধ করেছেন এ ব্যাপারে উদ্যোগ নিতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজেকর্মে অসন্তুষ্টির কথাটা অনেকদিন ধরেই বলছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এবার নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে অনুরোধ করেছেন এ ব্যাপারে উদ্যোগ নিতে! "তিনি একজন ক্রীড়াপ্রেমী, আর আমি নিশ্চিত তিনি ক্রিকেটের দায়িত্বও নেবেন। একজন গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে বোর্ডের প্রধান পৃষ্ঠপোষকের পদটা তারই ধরে রাখা উচিত, যাতে করে তিনি ওদের কাজ-কর্ম কাছ থেকে তদারক করতে পারেন"