দিল্লী, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেন নি তিনি। তবে শচীন টেন্ডুলকারের ভক্তদের জন্য সুখবর, সুস্থ হয়ে উঠেছেন 'লিটল জিনিয়াস'। ক্রিকইনফো ওয়েবসাইট জানিয়েছে, এ মাসেই মাঠে ফিরছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইরানি ট্রফিতেই দেখা যাবে তাকে।
"আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। রনজি চ্যাম্পিয়ন দিল্লীর বিপক্ষে ইরানি ট্রফিতে খেলবো আমি"
bdnews24