২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারের হয়ে খেলার অনুমতি পেলেন শোয়েব

নানা ঝামেলায় অনেক দিন হলো ক্রিকেট থেকে দূরে আছেন শোয়েব আখতার। এবার মাঠে ফিরছেন তিনি, তবে সেটা পাকিস্তান দলের হয়ে নয়। ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে বাকী মৌসুম খেলার জন্য অনুমতি পেয়েছেন এই ফাস্ট বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

করাচি, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নানা ঝামেলায় অনেক দিন হলো ক্রিকেট থেকে দূরে আছেন শোয়েব আখতার। এবার মাঠে ফিরছেন তিনি, তবে সেটা পাকিস্তান দলের হয়ে নয়। ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে বাকী মৌসুম খেলার জন্য অনুমতি পেয়েছেন এই ফাস্ট বোলার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পরে সেই নিষেধাজ্ঞা দেড় বছরে নামিয়ে আনার পাশাপাশি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল তাকে। এই নিয়ে পিসিবির সঙ্গে এখনো আইনি লড়াই চলছে তার। এই ফাঁকে মাঠে নামার জন্য কাউন্টি ক্রিকেটকে বেছে নিয়েছেন তিনি, তবে এবার ঝামেলা এড়াতেই পিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন। "বোর্ড আমাকে অনুমতি দিয়েছে, আর আমি সত্যি উদগ্রিব হয়ে আছি সারের হয়ে মাঠে নামতে। আশা করছি আমাকে ছন্দে ফিরতে সাহায্য করবে এটা"- বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৫৫ ঘ.