ঢাকা, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ওয়ানডেতে ৭৪ রান করে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাই শুধু পাননি মোহাম্মদ আশরাফুলরা, এটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটের 'ইমেজ সংকট'ও তৈরি করেছে। আশার কথা, এমন আত্মোপলদ্ধি খোদ বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরই। আর সেই উপলদ্ধি থেকে ডারউইনে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা ইমেজ পুনরুদ্ধারের বিকল্প দেখছেন না। 'দ্বিতীয় ম্যাচে যে করেই হোক ঘুরে দাঁড়াতে হবে'
bdnews24