২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমন্ডস ফিরতে চান, কিন্তু..

অ্যান্ড্রু সাইমন্ডসের কাছে ব্যাপারটা নতুন নয়। অস্ট্রেলিয়া দল থেকে এর আগেও বাদ পড়েছেন তিনি মাঠের বাইরের কারণে। এবং সেই ধাক্কা সামলে ফিরেছেনও। এবারো তিনি দৃঢ়প্রতিজ্ঞ, আবার ফিরবেন অস্ট্রেলিয়া দলে। কিন্তু সেই ফেরাটা হবে কবে? অক্টোবরের ভারত সফরে কি দলে থাকবেন তিনি? এই প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না এমনকি তার ম্যানেজার ম্যাট ফিরনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অ্যান্ড্রু সাইমন্ডসের কাছে ব্যাপারটা নতুন নয়। অস্ট্রেলিয়া দল থেকে এর আগেও বাদ পড়েছেন তিনি মাঠের বাইরের কারণে। এবং সেই ধাক্কা সামলে ফিরেছেনও। এবারো তিনি দৃঢ়প্রতিজ্ঞ, আবার ফিরবেন অস্ট্রেলিয়া দলে। কিন্তু সেই ফেরাটা হবে কবে? অক্টোবরের ভারত সফরে কি দলে থাকবেন তিনি? এই প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না এমনকি তার ম্যানেজার ম্যাট ফিরনও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন একটা মাছ ধরতে গিয়ে টিম মিটিং মিস করায় অস্ট্রেলিয়ান দল থেকে 'বাধ্যতামূলক ছুটি' দেওয়া হয়েছে মেজাজী এই অলরাউন্ডারকে। বলা হচ্ছে, তার আর দলের স্বার্থেই এই 'বিশ্রাম' নিতে বলা হয়েছে সাইমন্ডসকে। এর আগেও এ রকম কিছু ঘটনা ঘটায় দলের প্রতি, ক্যারিয়ারের প্রতি তার কমিটমেন্ট নিয়েই উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়া আর তার দলের সতীর্থরা। কোচ টিম নিলসেন যেমন বলছেন, "ওরা সাধারণত এমন কিছু মিস করে না, আগে-ভাগেই হাজির হয় ..। যখন কেউ জানতে পারে না যে তাকে দরকার, বা সময়মতো আসতে পারে না, বুঝতে হবে মানসিকভাবে দলের সঙ্গে একটু দূরত্ব আছে তার। এটা সব সময়ই উদ্বেগের বিষয়।" সাইমন্ডস নিজে যেন ব্যাপারটা নিয়ে ভাবার সময় পান, বলা হচ্ছে সে কারণেই এই ছুটি। আর এই অলরাউন্ডারের কথা শুনে মনে হবে, সেটা তিনি ভালোই কাজে লাগাচ্ছেন! রোববার এক লিখিত বিবৃতিতে সাইমন্ডস বলেছেন, বোর্ড আর সতীর্থদের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছেন তিনি। "ডারউইনে যা ঘটেছে, তার দিকে ফিরে তাকানোর খানিকটা সময় পেয়েছি আমি। .. আমাকে বলা হয়েছে আমার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা ভেবে দেখতে আর সেটা করতেই এই সময়টা কাজে লাগাবো আমি"