২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ওয়ানডে দলে নতুন মুখ বিরাট কোহলি

টেন্ডুলকার-হরভজন-জহিরের প্রত্যাবর্তনে বিস্ময়ের কিছু নেই। প্রত্যাশিতভাবেই তিন তারকাকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছেন ভারতের নির্বাচকরা। তবে ৫ ম্যাচের সিরিজটিতে বিরাট কোহলির সুযোগ পাওয়া কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে বৈকি! এ বছরের শুরুতে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া কোহলি সুযোগ পেলেও এই দলে রাখা হয়নি ইশান্ত শর্মাকে। বিশ্রাম দেয়ার জন্য দলের বাইরে রাখা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

নয়াদিল্লী, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেন্ডুলকার-হরভজন-জহিরের প্রত্যাবর্তনে বিস্ময়ের কিছু নেই। প্রত্যাশিতভাবেই তিন তারকাকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছেন ভারতের নির্বাচকরা। তবে ৫ ম্যাচের সিরিজটিতে বিরাট কোহলির সুযোগ পাওয়া কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে বৈকি! এ বছরের শুরুতে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া কোহলি সুযোগ পেলেও এই দলে রাখা হয়নি ইশান্ত শর্মাকে। বিশ্রাম দেয়ার জন্য দলের বাইরে রাখা হয়েছে তাকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই অবশ্য কোহলির ওপরে আস্থা রাখতে দ্বিধা করেননি নির্বাচকরা। ঐ টুর্নামেন্টে ৪২.১৬ গড়ে ২৩৫ রান করে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা কোহলি স