২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে পেয়ে স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে হারানোর আনন্দের পুনরাবৃত্তির স্বপ্ন দেখতে শুরু করেছে আয়ারল্যান্ড। এবং সেটা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বের বাঁধা উতরে তারা জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশের সঙ্গে 'এ' গ্র"পে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে হারানোর আনন্দের পুনরাবৃত্তির স্বপ্ন দেখতে শুরু করেছে আয়ারল্যান্ড। এবং সেটা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বের বাঁধা উতরে তারা জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশের সঙ্গে 'এ' গ্র"পে। এই গ্র"পের তৃতীয় দল ছিল আসলে জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় সিদ্ধান্ত হয়েছিল, বাছাইপর্বের শীর্ষদল 'এ' গ্র"পে তাদের শূন্যস্থান পূরণ করবে। বাছাইপর্বের দুই ফাইনালিস্টেরই শুধু চূড়ান্ত পর্বের টিকেট পাওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ের নাম প্রত্যাহারে ভাগ্য খুলে গেছে ২ থেকে ৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত বাছাইপর্বে তৃতীয় হওয়া স্কটল্যান্ডের। মঙ্গলবার আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনালে অবশ্য কেউ জেতেনি। বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে যাওয়ায় দু'দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী আয়ারল্যান্ড এগিয়ে থাকায় তাদেরকেই শীর্ষ বাছাই ধরে 'এ' গ্রপে জিম্বাবুয়ের জায়গাটা দেওয়া হয়েছে। এই বাছাইপর্বে আরো অংশ নিয়েছিল কেনিয়া, বারমুডা এবং কানাডাও। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি টোয়েন্টির প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় আসরে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ জুন ভারতের বিপক্ষে। এরপর ৮ জুন ট্রেন্টব্রিজে আয়ারল্যান্ডের সঙ্গে সেই 'রি-ম্যাচ', যেটির কথা ভেবে এখন থেকেই বেশ আলোড়িত আইরিশরা। গত মার্চে বাংলাদেশে এসে তিন ম্যাচের সিরিজে গো-হারা হেরে যাওয়ার কথা দিব্যি ভুলে তারা বরং ওয়ানডে বিশ্বকাপের জয়েই বুঁদ হয়ে আছে। আয়ারল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ছাপা হওয়া আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের মন্তব্য সেরকম ধারণাই দিচ্ছে, "আমরা জানি, দল হিসেবে আয়ারল্যান্ড বাংলাদেশের খুব কাছাকাছি। আমরা তাদের ভয় পাই না।" আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বের শিরোপা ভাগাভাগি করা নেদারল্যান্ডস পড়েছে স্বাগতিক ইংল্যান্ড ও প্রথম আসরের রানার্স আপ পাকিস্তানের গ্র"পে। আর জিম্বাবুয়ের সৌজন্যে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়া স্কটল্যান্ড গ্র"প প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। ১২ দলের এই টুর্নামেন্টের অন্য গ্র"পে লড়বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৩২ ঘ.