২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলক্রিস্টের সঙ্গে সুর মেলালেন ওয়াহ-সৌরভরা

কথাটা প্রথম বলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০২০ সালের অলিম্পিকে ক্রিকেটের নতুনতম সংস্করণ টোয়েন্টি-টোয়েন্টিকে দেখার সেই দাবিটা বেশ 'জনপ্রিয়'ই হয়ে উঠেছে। একদিনেই গিলক্রিস্টের সুরে সুর মিলিয়েছেন এই খেলাটির অনেক বড় বড় নাম- সেই দলে আছেন গিলক্রিস্টেরই সাবেক সতীর্থ, টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক স্টিভ ওয়াহ, সাবেক ভারত-অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

নয়াদিল্লী, ৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- কথাটা প্রথম বলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০২০ সালের অলিম্পিকে ক্রিকেটের নতুনতম সংস্করণ টোয়েন্টি-টোয়েন্টিকে দেখার সেই দাবিটা বেশ 'জনপ্রিয়'ই হয়ে উঠেছে। একদিনেই গিলক্রিস্টের সুরে সুর মিলিয়েছেন এই খেলাটির অনেক বড় বড় নাম- সেই দলে আছেন গিলক্রিস্টেরই সাবেক সতীর্থ, টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক স্টিভ ওয়াহ, সাবেক ভারত-অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংরা। আছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, আর ভারতের ভিভিএস লক্ষ্মণ ও যুবরাজ সিংয়ের মতো হালের ক্রিকেটাররাও! বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে একবারই ছিল ক্রিকেট। সেই ১৯০০ সালে। শুধু অলিম্পিক নয়, অলিম্পিকের আদলের অন্য টুর্নামেন্টগুলোতেও এক রকম ব্রাত্য হয়েই আছে ক্রিকেট। ব্যতিক্রম ছিল ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমস। সেবার কুয়ালালামপুরের ওই আসরে ৫০ ওভারের ক্রিকেট ছিল, আর তাতে রূপাজয়ী অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক ছিলেন ওয়াহ। অস্ট্রেলিয়ান দলের 'মেন্টর' হিসেবে বেইজিং অলিম্পিকেও আছেন তিনি, আর সেখানেই সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, রোববার ভারতের একটি পত্রিকায় প্রকাশিত কলামে তার সাবেক সতীর্থের দেওয়া প্রস্তাবটা 'সত্যিই এগিয়ে নেওয়ার মতো।' কুয়ালালামপুরের স্মৃতি রোমন্থন করে দুবার বিশ্বকাপজয়ী অধিনায়ক এমন কথাও বলেছেন, "সেই রূপাজয় আমার ক্যারিয়ারের সেরা সাফল্যগুলোরই একটি।" আর ফ্লেমিং মনে করেন, "এই খেলাটিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য অলিম্পিকই হতে পারে সেরা মাধ্যম।" সৌরভের কণ্ঠেও ওই একই সুর। "ক্রিকেটারদের বিশ্বব্যাপী এক ক্রীড়া আন্দোলনের সঙ্গী হওয়ার সুযোগ করে দেবে এটা"