২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

৪৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য প্রয়োজন ২৮১ রান। তবে সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। শনিবার তৃতীয় টেস্টের চতুর্থ দিন চা-বিরতি পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান। জিততে হলে আরো ১৭০ রান করতে হবে গ্রায়েম স্মিথের দলকে। এর আগে পল কলিংউডের ১৩৫ রানের সুবাদে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩৬৩ রানে। সুবাদে ইংলিশরা পেয়েছে ২৮০ রানের লিড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

বার্মিংহাম, ইংল্যান্ড, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য প্রয়োজন ২৮১ রান। তবে সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। শনিবার তৃতীয় টেস্টের চতুর্থ দিন চা-বিরতি পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান। জিততে হলে আরো ১৭০ রান করতে হবে গ্রায়েম স্মিথের দলকে। এর আগে পল কলিংউডের ১৩৫ রানের সুবাদে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩৬৩ রানে। সুবাদে ইংলিশরা পেয়েছে ২৮০ রানের লিড। আগের দিনের ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড শনিবার শুরুতেই ধাক্কা খেয়েছে। মর্নে মরকেলের করা দিনের দ্বিতীয় বলেই টিম রবিনসন (১৯) বোল্ড! তবে এর পর রায়ান সাইডবটমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকানদের হতাশায় নিমজ্জিত করেন কলিংউড। ২২ রান করা সাইডবটমকে হাশিম আমলার ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন মরকেল। বাকি দুই উইকেট পড়তে বেশিক্ষণ লাগেনি। জেমস অ্যান্ডারসনকে (১) বোল্ড করেছেন জ্যাক ক্যালিস। আর শেষ ব্যাটসম্যান হিসাবে মরকেলের বলে কট বিহাইন্ড হয়েছেন কলিংউড। ১৯৫ বলে ১৩৫ রানের দারুণ ইনিংসটা সাজানো ছিল ১৯ বাউন্ডারি ও এক ছক্কায়। মাত্র ১০ বলের ব্যবধানে শেষ ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটে ৩৬২ থেকে ৩৬৩ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। ৯৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেয়া মরকেল প্রোটিয়াদের সফলতম বোলার। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা খারাপ হয়নি। নিল ম্যাকেঞ্জিকে নিয়ে উদ্বোধনী জুটিতে দলকে ৬৫ রান এনে দিয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। তবে অ্যান্ড্রু ফ্লিনটফ ম্যাকেঞ্জিকে (২২) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দেয়ার পর চাপের মধ্যে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নামা হাশিম আমলা বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৬ রান করে তিনি এলবিডব্লু হয়েছেন মন্টি পানেসারের বলে। এর পর ক্যালিসকেও (৫) এলবিডব্লু করে প্রোটিয়াদের বিপদে ফেলে দিয়েছেন ফ্লিনটফ। বিপদটা আরো বেড়েছে অ্যাশওয়েল প্রিন্স মাত্র ২ রান করে অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হওয়ায়। চা-বিরতির সময় স্মিথ অপরাজিত ছিলেন ৫৫ রানে। সঙ্গে আছেন এবি ডি ভিলিয়ার্স (৯*)। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৫ঘ.