কলম্বো, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংহলিজ স্পোর্টস ক্লাবের যে পিচে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা মেতেছিলেন, সেখানেই নাস্তানাবুদ ভারতীয় ব্যাটসম্যানেরা। শ্রীলঙ্কার ৬ উইকেটে ৬০০ (ডিক্লে.) রানের জবাবে ৬ উইকেটে মাত্র ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ভারত। শেবাগ (২৫), গম্ভীর (৩৯), দ্রাবিড় (১৪), টেন্ডুলকার (২৭),গাঙ্গুলী (২৩) আর কার্তিক (৯) আউট। ফলোঅন এড়াতে এখনো ২৪২ রান চাই তাদের। শনিবার প্রায় অসম্ভব সেই চ্যালেঞ্জ নিয়েই ব্যাট করতে হবে অপরাজিত দুই ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ (১৯*) আর অনিল কুম্বলেকে (১*)।
মালিন্দা ওয়ার্নাপুরা (১১৫), মাহেলা জয়াবর্ধনে (১৩৬) আর থিলান সমরাবীরার (১১১*) সেঞ্চুরিতে দ্বিতীয় দিনশেষে স্কোর ছিল ৪ উইকেটে ৪২২। শুক্রবার কলম্বো টে%3
bdnews24