২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ইনজুরিতে সৈয়দ রাসেল

ইনজুরি পিছু ছাড়ছেই না সৈয়দ রাসেলের। বেশ কিছুদিন ধরেই গোঁড়ালির চোট ভোগাচ্ছিল এই বাঁ হাতি পেসারকে। সেই চোট সেরে যাওয়ার পর বাংলাদেশ 'এ' দলের সঙ্গে গিয়েছিলেন ইংল্যান্ড সফরে। কিন্তু সেখানেও আবার পিঠের ইনজুরির কবলে পড়েছেন। যে কারণে কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি কানাডা কাপ এবং অস্ট্রেলিয়ার সফরের জন্য দল গড়তে গিয়ে রাসেলকে বিবেচনায় রাখতে পারছেন না নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইনজুরি পিছু ছাড়ছেই না সৈয়দ রাসেলের। বেশ কিছুদিন ধরেই গোঁড়ালির চোট ভোগাচ্ছিল এই বাঁ হাতি পেসারকে। সেই চোট সেরে যাওয়ার পর বাংলাদেশ 'এ' দলের সঙ্গে গিয়েছিলেন ইংল্যান্ড সফরে। কিন্তু সেখানেও আবার পিঠের ইনজুরির কবলে পড়েছেন। যে কারণে কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি কানাডা কাপ এবং অস্ট্রেলিয়ার সফরের জন্য দল গড়তে গিয়ে রাসেলকে বিবেচনায় রাখতে পারছেন না নির্বাচকরা। প্রধান নির্বাচক রফিকুল আলম জানিয়েছেন, "রাসেলের সিটিস্ক্যান ও এমআরআই রিপোর্ট চলে এসেছে। এখন সেগুলো জাতীয় দলের ফিজিও ড্যারেন লিফসন দেখবেন। রিপোর্ট দেখে তিনিই রাসেলের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।" সিদ্ধান্তটা রাসেলের দেশে ফিরে আসারই হওয়ার কথা। রফিকুল জানিয়েছেন, রাসেলকে প্রথমে তিন সপ্তাহ পুরো বিশ্রামে থাকতে হবে। পরের তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরেই বোলিং শুরু করতে পারবেন এই পেসার। ইংল্যান্ড সফরে লিস্টারশায়ারের বিপক্ষে তিনদিনের ম্যাচের সময়ই পিঠের ইনজুরিতে পড়েন রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.