২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফর শুরুর দিনটা ভালোই কাটলো ভারতের

শ্রীলঙ্কা সফরে তাদের প্রথম ম্যাচের প্রথম দিনটা ভালোই কেটেছে ভারতের। টস জিতে ব্যাট করতে নেমে থিলিনা কান্দম্বি (৮৪) আর চামারা সিলভার (৬৮) ফিফটি সত্ত্বেও মাত্র ২২৪ রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা বোর্ড একাদশ। অনিল কুম্বলে (৩/৩০), জহির খান (২/৩৫), হরভজন সিং (২/৫২), ইশান্ত শর্মা (১/৩৬) আর মুনাফ প্যাটেলদের ভালো বোলিং তিন দিনের ম্যাচে ভারতকে বেশ শক্ত অবস্থানে পৌঁছে দিলেও দিনের শেষটা কিন্তু খুব একটা ভালো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কলম্বো, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শ্রীলঙ্কা সফরে তাদের প্রথম ম্যাচের প্রথম দিনটা ভালোই কেটেছে ভারতের। টস জিতে ব্যাট করতে নেমে থিলিনা কান্দম্বি (৮৪) আর চামারা সিলভার (৬৮) ফিফটি সত্ত্বেও মাত্র ২২৪ রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা বোর্ড একাদশ। অনিল কুম্বলে (৩/৩০), জহির খান (২/৩৫), হরভজন সিং (২/৫২), ইশান্ত শর্মা (১/৩৬) আর মুনাফ প্যাটেলদের ভালো বোলিং তিন দিনের ম্যাচে ভারতকে বেশ শক্ত অবস্থানে পৌঁছে দিলেও দিনের শেষটা কিন্তু খুব একটা ভালো হয়নি। মাত্র চার রান করে দিলহারা ফার্নান্দোর বলে জেহান মুবারককে ক্যাচ দিয়েছেন গৌতম গম্ভীর। পরিনামে ১ উইকেটে ৪ রান নিয়েই দিন শেষ করেছে ভারত। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৪৮ ঘ.