ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফিফটি করেছেন তামিম ইকবাল। আর ফিফটির কাছাকাছি আছেন নাজিমউদ্দিনও। সুবাদে ৪ উইকেটে ৩৫৪ রান করে লিস্টারশায়ার তাদের প্রথম ইনিংস ঘোষণার পর ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ 'এ' দলও। লিস্টারে তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনের চা বিরতির সময় তারা মাত্র ১ উইকেট খুঁইয়ে তুলেছে ১৩৬ রান।
জিম অ্যালেনবির অপরাজিত ১৩৮ রানে সাড়ে তিনশো পার করার পর ইনিংস ঘোষণা করে দেন লিস্টারশায়ার অধিনায়ক। এরপর জবাব দিতে নামা বাংলাদেশ 'এ' দল ৪৪ রানের মোটামুটি একটা সূচনা পায়। অধিনায়ক জুনায়েদ সিদ্দিকী ২৫ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে অন্য ওপেনার তামিম ও নাজিম মিলে যোগ করেছেন অবিচ্ছিন্ন ৯২ রান। তামিম ৫৯ রানে আর নাজিম ৪৮ রানে ব্যাট করছিলেন।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.
bdnews24