২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে পাকিস্তান

এপ্রিলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এবার পাকদের পালা। সমানসংখ্যক ম্যাচ খেলতে তারা ফিরতি সফরে বাংলাদেশে আসছে আগামী বছরের মার্চে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এপ্রিলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এবার পাকদের পালা। সমানসংখ্যক ম্যাচ খেলতে তারা ফিরতি সফরে বাংলাদেশে আসছে আগামী বছরের মার্চে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরের এই সিরিজ খেলতে পাকিস্তান দলের আসার বিষয়টা বৃহষ্পতিবার নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। নতুন অর্থবছরের জন্য বিসিবির ঘোষিত বাজেটে ঘাটতি এতো বেশি যে তাদের এখন এধরনের সিরিজ আরো আয়োজন করা যায় কিনা, সে কথাও ভাবতে হচ্ছে। তাই মার্চে পাকিস্তান দলের বাংলাদেশে আসা মানে এই খাত থেকে বড় অঙ্কের আয়ের সম্ভাবনাও। অবশ্য আসন্ন সফরে কোনো টেস্ট ম্যাচ খেলবে না পাকিস্তান। লিপু জানাচ্ছেন সেরকম কোনো সুযোগও ছিল না, "বাংলাদেশ যতোগুলো ম্যাচ খেলেছিল, ওরা ঠিক ততোগুলোই খেলবে। আমরা ওখানে খেলতে যাওয়ার পর থেকেই এটাকে দ্বিপক্ষীয় করে ফেলার প্রস্তাব ছিল আমাদের তরফ থেকে। তাতে পিসিবি সাড়াও দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.