২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষণ, আগারকার, পিযূষ চাওলাদের কাউন্টিতে খেলা হচ্ছে না

ভিভিএস লক্ষণের নটিংহ্যামশায়ার, পিযূষ চাওলার হ্যাম্পশায়ার আর অজিত আগারকারের ওরস্টারশায়ারের হয়ে খেলা হচ্ছে না। ইংল্যান্ডের এই তিনটি দলে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-এর খেলোয়াড় আছে বলে ভারতের তিন ক্রিকেটারকে সেখানে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

দিল্লি, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিভিএস লক্ষণের নটিংহ্যামশায়ার, পিযূষ চাওলার হ্যাম্পশায়ার আর অজিত আগারকারের ওরস্টারশায়ারের হয়ে খেলা হচ্ছে না। ইংল্যান্ডের এই তিনটি দলে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-এর খেলোয়াড় আছে বলে ভারতের তিন ক্রিকেটারকে সেখানে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপ জেতানো ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে আইসিএল শুরুই হয়েছিল বিসিসিআই-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাই ব্রায়ান লারা, ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফসহ বর্তমান ও সাবেক অনেক তারকা ক্রিকেটারের অংশগ্রহনের কারণে আলোচিত এ আসরের নামের সঙ্গেও অলিখিতভাবে জুড়ে যায় 'বিদ্রোহ' শব্দটি। আইসিএল-কে স্বীকৃতি তো দেয়ইনি, বরং শত্র"ভাবাপন্ন হয়ে তাদের বিপক্ষে এখনো প্রত্যক্ষ এবং পরোক্ষ লড়াই চালিয়ে যাচ্ছে বিসিসিসিআই। লক্ষণদের ইংল্যান্ড যাত্রায় বাধা হওয়া তারই প্রমান। বৃহস্পতিবার বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন আইসিএল-এর খেলোয়াড় আছেন এমন কাউন্টিতে বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারকে খেলতে দেয়া হবে না, "অস্বীকৃত টুর্নামেন্টে খেলা খেলোয়াড় আছেন এমন দলে আমাদের কোনো খেলোয়াড়কে আমরা খেলতে দিতে চাই না।" বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের ফলে সবকিছু পাকাপাকি করেও লক্ষণ আর পিযূষ চাওলার ইংল্যান্ডে খেলতে যাওয়া হচ্ছে না। আগারকার অবশ্য এখনো চুক্তি চূড়ান্ত করেননি। হ্যাম্পশায়ারের সঙ্গে তার চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছিল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটনির্ভানা ডটকম জানিয়েছে লক্ষণ আর চাওলাকে প্রথমে অনুমতি দিয়েও শেষ মুহুর্তে এসে বেঁকে বসেছে বিসিসিআই। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১২০ঘ.