২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান নির্বাহীর কাঁধে ১.২ মিলিয়ন ডলার ক্ষতির দায় চাপাচ্ছে বোর্ড

নিম্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্ষতির ঝুঁকি একদম কমিয়ে ফেলা হয়েছে। অবশ্য তার আগেই বেশ বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখ দেখা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই যেমন ২০০৭ এর ১৫ মে বৃষ্টির জন্য চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের একটি বলও না হওয়ায় লোকসান গুণতে হয়েছিল তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিম্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্ষতির ঝুঁকি একদম কমিয়ে ফেলা হয়েছে। অবশ্য তার আগেই বেশ বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখ দেখা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই যেমন ২০০৭ এর ১৫ মে বৃষ্টির জন্য চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের একটি বলও না হওয়ায় লোকসান গুণতে হয়েছিল তাদের। নিম্বাস সেই সময় ন্যূনতম নিশ্চয়তামূল্য (মিনিমাম গ্যারান্টি অ্যামাউন্ট) থেকে কেটে রেখেছিল ১.২ মিলিয়ন ইউএস ডলার (এক ডলার ৭০ টাকা হিসাবে ৮ কোটি ৪০ লাখ টাকা)। চুক্তি পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মোমেন মনে করেন, ওই ক্ষতি এড়ানো যেত। কিন্তু কীভাবে? এই প্রশ্নের উত্তরেই শোনা গেছে ক্ষীণ এক অভিযোগের সুর। যদিও তিনি অতীত নিয়ে পড়ে থাকতে পছন্দ করেন না। উইনস্টন চার্চিলকে উদ্ধৃত করে অতীত নিয়ে পড়ে থেকে ভবিষ্যত হারানোর ভয়ের কথাও প্রায়ই বলে থাকেন। তবে ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যাওয়ার আগে আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলে গেছেন, "ইন্সুরেন্স করা থাকলে ওই টাকাটা আমাদের হারাতে হত না। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে (মাহমুদুর রহমান) আমরা জিজ্ঞেসও করেছিলাম, 'আপনারা ইন্সুরেন্স করেননি কেন?' উনি জানিয়েছিলেন, ইন্সুরেন্স প্রিমিয়ামের দর নাকি বেশ চড়া। কিন্তু স