২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের অনুশীলনে হাবিবুল

বাংলাদেশ 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন অনেকেই। কোচ জেমি সিডন্সকে তাই কানাডার টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট ও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে জনাআটেক ক্রিকেটারকে নিয়ে। প্র্যাকটিসে ক্রিকেটার স্বল্পতায় ডেকে পাঠানো সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন অনেকেই। কোচ জেমি সিডন্সকে তাই কানাডার টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট ও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে জনাআটেক ক্রিকেটারকে নিয়ে। প্র্যাকটিসে ক্রিকেটার স্বল্পতায় ডেকে পাঠানো সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। টোয়েন্টি টোয়েন্টি তো বটেই, হাবিবুল এক বছরেরও বেশি সময় ধরে ওয়ানডের জন্যও বিবেচনায় নেই। তবুও টোয়েন্টি টোয়েন্টি এবং অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শিবিরে ডাক পাওয়াটা হাবিবুলের জন্য আনন্দের অনেক কারণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন সেই কারণগুলোই, "অনেকদিন ধরে টেস্ট খেলছি না আমরা। তাই আমারও খেলা হচ্ছে না। খেলার মধ্যে থাকতে পারলে ভালো হত। তবে নিজে নিজেই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু একা একা প্র্যাকটিস করতে আর কতোক্ষণ ভালো লাগে। এবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার ডাক পেয়ে ভালোই লাগছে। সবার সঙ্গে অনুশীলন করার অনুভূতিটাই অন্যরকম। অন্তত একা একা চালিয়ে যাওয়ার যন্ত্রণা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.