ঢাকা, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক পর্যায়ে দু'শ পেরোনো যাবে কিনা তা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। কিন্তু ধীমান ঘোষের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ওয়ারউইকশায়ারের বিপক্ষে তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনে আড়াইশ' পার করেছে বাংলাদেশ 'এ' দল। বার্মিংহামের এজবাস্টনে উইকেটকিপার-ব্যাটসম্যান ধীমানের (৫০*) অপরাজিত ফিফটিতে ২৫২ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। ইনিংসে ফিফটি আছে অধিনায়ক এবং ওপেনার জুনায়েদ সিদ্দিকীরও (৫০)। কিন্তু আগের দিনের ৪৯ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে বড় অসময়েই আউট হয়েছেন তিনি। এই রিপোর্ট লেখার সময় ওয়ারউইকশায়ার তাদের ইনিংসে বিনা উইকেটে তুলেছে ৩২ রান।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ২১৫২ ঘ.
bdnews24