২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স আর এবি ডিভিলিয়ার্সের ঘুরে দাঁড়ানোর লড়াই

দরকার ছিল খুব ভালো একটা সূচনা। হয়েছে উল্টোটা। লর্ডস টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে ৩ উইকেটে মাত্র ৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বিরতির পর নিল ম্যাকেঞ্জি (৪০) পানেসারের শিকার হলে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৩। সফরকারীদের সামনে তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা। সে আশঙ্কা দূরে ঠেলতে লড়ে চলেছেন অ্যাশওয়েল প্রিন্স (৫০*) আর এবি ডিভিলিয়ার্স (৩৭*)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

লন্ডন, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরকার ছিল খুব ভালো একটা সূচনা। হয়েছে উল্টোটা। লর্ডস টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে ৩ উইকেটে মাত্র ৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বিরতির পর নিল ম্যাকেঞ্জি (৪০) পানেসারের শিকার হলে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৩। সফরকারীদের সামনে তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা। সে আশঙ্কা দূরে ঠেলতে লড়ে চলেছেন অ্যাশওয়েল প্রিন্স (৫০*) আর এবি ডিভিলিয়ার্স (৩৭*)। স্কোর এখন ৪ উইকেটে ১৫২। ফলোঅন এড়াতে এখনো ২৪০ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের দিন ইয়ান বেল (১৯৯) আর কেভিন পিটারসেনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শুরু করে আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে। প্রথম ব্রেক থ্রু'র জন্য ইংল্যান্ডকে মাত্র দু' ওভার অপেক্ষায় রাখেন জেমস অ্যান্ডারসন। ইয়ান বেলকে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক স্মিথ (৮)। তারপর খুব অল্প সময়ের মধ্যে রায়ান সাইডবটম আর স্টুয়ার্ট ব্রডও মাতেন সাফল্যের আনন্দে। হাশিম আমলা (৬) ব্রডের বলে কট বিহাইন্ড, ক্যালিসও চট জলদি তাকে অনুসরন করেন সাইডবটমের বলে স্ট্রাউসকে ক্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৩ উইকেটে ৪৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০৩৯ ঘ.