২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্বলেকে সতর্ক করে দিলো ভারতীয় বোর্ড

আরো আগেই তার অধিনায়ক হওয়া উচিত ছিল -- এমন মন্তব্য করে কিছু হলো না, অথচ শ্রীলঙ্কা সফরে নির্বাচকদের যে দু'জন স্পেশালিস্ট উইকেটকিপার রাখার অনুরোধ জানিয়েছিলেন, সে কথা বলেই বিপদে পড়ে গেছেন অনিল কুম্বলে। এ কারণে ভারতের টেস্ট অধিনায়ককে সতর্ক করে দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

দিল্লি, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো আগেই তার অধিনায়ক হওয়া উচিত ছিল -- এমন মন্তব্য করে কিছু হলো না, অথচ শ্রীলঙ্কা সফরে নির্বাচকদের যে দু'জন স্পেশালিস্ট উইকেটকিপার রাখার অনুরোধ জানিয়েছিলেন, সে কথা বলেই বিপদে পড়ে গেছেন অনিল কুম্বলে। এ কারণে ভারতের টেস্ট অধিনায়ককে সতর্ক করে দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাতকারে কুম্বলে বলেছিলেন, মহেন্দ্র সিং ধোনি বিশ্রামে যাওয়ায় দলে তিনজন স্পেশালিস্ট উইকেটকিপার রাখার জন্য তিনি নির্বাচকদের বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। এতে বিসিসিআই ক্ষুব্ধ। শনিবার বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানান, ভারত অধিনায়ক ভবিষ্যতে যাতে আর এমনটি না করেন এ জন্য সতর্ক করে দেয়া হয়েছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৪৮ ঘ.