২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের সেঞ্চুরি আবার ম্যাচে ফেরালো ইংল্যান্ডকে

প্রথম দিনেই জমে উঠেছে লর্ডস টেস্ট। ডেল স্টেইন আর মর্নে মরকেল ব্যাটসম্যানদের দাপট খর্ব করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের। তবে কেভিন পিটারসেনের (১০৪*) ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি আর অ্যালস্টেয়ার কুক (৬০) এবং ইয়ান বেল (৭৫*)-এর ফিফটির সুবাদে প্রথম ইনিংসে বড় স্কোর দাঁড় করানোরই আশা জাগিয়েছে মাইকেল ভনের দল। প্রথম দিন শেষে তাদের স্কোর ৩ উইকেটে ৩০৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

লন্ডন, ১০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)