২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ উইকেটের নাটকীয় জয় দিয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপে চতুর্থ ওয়ানডেতে দারুণ নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুধবার শেষ বলে পাওয়া ১ উইকেটের জয় দিয়ে ৫ ম্যাচের সিরিজে কিউইরা এখন ২-১এ এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 06:40 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লন্ডন, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপে চতুর্থ ওয়ানডেতে দারুণ নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুধবার শেষ বলে পাওয়া ১ উইকেটের জয় দিয়ে ৫ ম্যাচের সিরিজে কিউইরা এখন ২-১এ এগিয়ে। ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। স্বাগতিকদের আড়াই শ'র কাছাকাছি ইনিংসটা গড়ে উঠেছে ওয়েইস শাহ (৬৩) ও রবি বোপারার (৫৮) দুটো ফিফটি এবং ইয়ান বেলের ৪৬ রানের সুবাদে। ৪৭ রানে ৩ উইকেট নেয়া টিম সাউদি নিউজিল্যান্ডের সেরা বোলার। জবাবে স্কট স্টাইরিস (৬৯), জ্যাকব ওরাম (৩৮) ও জেমি হাওয়ের (৩৭) দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের পরও ১৮৯ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের আশঙ্কার সামনে পড়েছিল কিউই শিবির। কিন্তু ২৭ বলে ২৫ রানে অপরাজিত থেকে শেষ বলে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন কাইল মিলস। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টাইরিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৩৮ঘ.