২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ রানে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

দ্বিতীয় ম্যাচেই এ আনন্দটা প্রাপ্য ছিল তাদের। বৃষ্টি সেই ম্যাচে নিউজিল্যান্ডের জয় কেড়ে নিলেও শনিবার তৃতীয় ম্যাচে তা হয়নি। বৃস্টলে ঠিকই ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 06:21 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্রিস্টল, ইংল্যান্ড, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় ম্যাচেই এ আনন্দটা প্রাপ্য ছিল তাদের। বৃষ্টি সেই ম্যাচে নিউজিল্যান্ডের জয় কেড়ে নিলেও শনিবার তৃতীয় ম্যাচে তা হয়নি। বৃস্টলে ঠিকই ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির দল। টস হেরে ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসন (৩/৬১), স্টুয়ার্ট ব্রড (২/১৪) আর লুক রাইটের (২/৩৪) চমৎকার বোলিংয়ে ৫০ ওভারে মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্র্যান্ট এলিয়ট ৫৬ আর কাইল মিলস ৪৪ বলে ৪৬ রানের ইনিংস না খেললে ওই ১৮২-র অনেক আগেই শেষ হয়ে যেতো সফরকারীরা। সেক্ষেত্রে ৪৬.২ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে হয়তো হারতে হতো না ইংল্যান্ডকে। লো-স্কোরিং ম্যাচে বেল (২০), বোপারা (২৭), কলিংউড (৩৪), সোয়ান (২৯), ক্রিস ব্রডরা যে ব্যাট হাতে একেবারে ব্যর্থ তা কিন্তু নয়। তাদের কাউকেই চল্লিশ পেরোতে না দিয়ে বল হাতে করণীয়টুকু করে সাউদি (৪/৩৮),এলিয়ট (২/৯), মিলস (২/৪২) নিউজিল্যান্ডের হয়ে কাজ সেরে দিয়েছেন, এই যা! ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কাইল মিলস। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৫২ ঘ.