২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আপিল করবেন শোয়েব

শাস্তিটা সাড়ে তিন বছরে নেমে এলেও তাতে সন্তুষ্ট নন শোয়েব আখতার। আরো শাস্তি কমানোর আশায় আপিল করতে যাচ্ছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। সোমবার শোয়েবের আইনজীবী জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

করাচি, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শাস্তিটা সাড়ে তিন বছরে নেমে এলেও তাতে সন্তুষ্ট নন শোয়েব আখতার। আরো শাস্তি কমানোর আশায় আপিল করতে যাচ্ছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। সোমবার শোয়েবের আইনজীবী জানিয়েছেন এই তথ্য। শৃঙ্খলাভঙ্গের দায়ে গত এপ্রিলে ৫ বছরের জন্য শোয়েবকে নিষিদ্ধ করেছিল পিসিবি। এই শাস্তির বিরুদ্ধে তিনি আপিল করায় গত শনিবার তা ১৮ মাসে নামিয়ে আনে পিসিবি'র বিশেষ ট্রাইবুনাল। তবে এটাও সন্তুষ্ট করতে পারেনি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে। এই রায়ের বিরুদ্ধেও আপিল করার চিন্তা-ভাবনা করছেন তিনি। শোয়েবের আইনজীবি আবিদ হাসান মিন্টো সে কথাই জানালেন জোরের সঙ্গে, "আমাদের মনে হচ্ছে ট্রাইবুনালের এই সিদ্ধান্তটাও যথেষ্ট নিষ্ঠুর। আর তা পাকিস্তানের পক্ষে শোয়েবের আবারো খেলার সম্ভাবনাকেই সঙ্কুচিত করেছে। যত তাড়াতাড়ি সম্ভব তিনি (শোয়েব) আবার তার ক্যারিয়ার শুরু করতে আগ্রহী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০৫ঘ.