২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতই নির্বাচনের কথা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নির্বাচনের পর প্রশ্নটা উচ্চকিত হয়েছে আরো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কবে? শনিবার কিটপ্লাই কাপের ফাইনাল চলাকালীন প্রেসবক্সে এসে একই প্রশ্নের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নির্বাচনের পর প্রশ্নটা উচ্চকিত হয়েছে আরো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কবে? শনিবার কিটপ্লাই কাপের ফাইনাল চলাকালীন প্রেসবক্সে এসে একই প্রশ্নের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীও। দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত নির্বাচনে তার আগ্রহের কথাই জানালেন তিনি, "এই বোর্ড তো অ্যাডহক কমিটি দিয়ে চলছে। সুতরাং নির্বাচনে তো যেতে হবেই। আমি চাই যতো দ্রুত সম্ভব এই নির্বাচনটা হোক।" নির্বাচনের জন্য কোনো সময়সীমা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "সবকিছু ঠিক থাকলে তো আগামীকালই নির্বাচন দিয়ে দেওয়া যায়। কিন্তু নির্বাচনটা হবে কোন গঠনতন্ত্র অনুযায়ী? বর্তমান গঠনতন্ত্রেই নাকি তাতে সংশোধনী আনা হবে, এ বিষয়ে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা চেয়েছি। সব ঠিক হলেই না বলা যাবে নির্বাচন কবে?" বর্তমানে বিসিবির কার্যক্রম চলছে ১১জন সদস্য দিয়ে। এই সংখ্যাটা আরো বেশি হলে বোর্ডেও কাজ আরো সমন্বিত হত কিনা এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, "কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট। তবে আমি মনে করি সদস্য সংখ্যা ১৫ জন হলে ভালো হত।" বিসিবির সভাপতি পদেও নির্বাচন করার বিধান আছে। যদিও দীর্ঘদিন ধরে সরকার মনোনীত লোকই এই পদটা অলংকৃত করে আসছেন। সভাপতি পদেও নির্বাচন হওয়া উচিত কিনা এবিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তার নিজের নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলেই জানিয়ে দিয়েছেন, "আমি তো সরকার নিযুক্ত লোক। তাছাড়া আমি একজন সার্ভিং জেনারেল। নির্বাচন করার কোনো ইচ্ছেই আমার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.