২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে বাংলাদেশ -পাকিস্তান ম্যাচ শুরু বিলম্বিত

সকালের কয়েক দফা বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত। আর তাই নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ৩ টায় শুরু হতে পারছে না ত্রিদেশীয় কিটপ্লাই সিরিজের বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালের কয়েক দফা বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত। আর তাই নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ৩ টায় শুরু হতে পারছে না ত্রিদেশীয় কিটপ্লাই সিরিজের বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। বৃষ্টি অবশ্য থেমেছে। কিন্তু মাঠে জমে থাকা পানির কারণে খেলা কখন শুরু হতে পারবে সেটা অনিশ্চিত। আম্পায়ারদের পিচ পরিদর্শনের কোনো সময়ও ঠিক হয়নি এ রিপোর্ট লেখার সময় (বিকাল পৌনে ৩টা)। রোববারের এই ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা ত্রিদেশীয় সিরিজ। সিরিজের অন্য দলটি ভারত, যারা রোববার সকালেই ঢাকা পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৫০০ঘ.