২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের ফাইনালে নারায়ণগঞ্জ

বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালটিও রূপ নিয়েছিল টুয়েন্টি টুয়েন্টিতে। বুধবার সিলেট স্টেডিয়ামে ২০ ওভারের ম্যাচে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। বৃহষ্পতিবার তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা জেলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালটিও রূপ নিয়েছিল টুয়েন্টি টুয়েন্টিতে। বুধবার সিলেট স্টেডিয়ামে ২০ ওভারের ম্যাচে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। বৃহষ্পতিবার তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা জেলার। টস হেরে ব্যাট করতে নামা নারায়ণগঞ্জ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৭ রান। সর্বোচ্চ ২৩ রান করেছেন মনিরুজ্জামান। পরে বল হাতেও ১৮ রান খরচায় দুই উইকেট নেওয়ায় দ্বিতীয় সেমিফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছেন তিনিই। শেষ বলে অলআউট হওয়া রংপুর ৯২ রানের বেশি তুলতে পারেনি। হুমায়ুন নিয়েছেন ১৩ রানে ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৮ঘ.