২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চেন্নাই

জিতলেই সেমিফাইনাল -- এমন ম্যাচে জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট পেয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচের দল ডেকান চার্জার্সের বিপক্ষে ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। যার অর্থ শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের সব আশা শেষ করে সেমি ফাইনালে উঠে গেছে চেন্নাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

হায়দ্রাবাদ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জিতলেই সেমিফাইনাল -- এমন ম্যাচে জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট পেয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচের দল ডেকান চার্জার্সের বিপক্ষে ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। যার অর্থ শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের সব আশা শেষ করে সেমি ফাইনালে উঠে গেছে চেন্নাই। এর আগে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছিল ডেকান চার্জার্স। তবে ১৫ রানের মধ্যে হার্শেল গিবস (৮) ও অ্যাডাম গিলক্রিস্টকে (৫) হারালেও শেষ পর্যন্ত সেই বিপদ কিছুটা সামলে নেয় হায়দ্রাবাদের দলটি। রবি তেজা (২৮ বলে ৪০), বেনুগোপাল রাও (৪৬ বলে ৪৬) ও স্কট স্টাইরিসের (২০) চমৎকার ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪৭ রান করে তারা। দুটি করে উইকেট নেন অ্যালবি মরকেল (২/৩৭) ও লক্ষ্মিপতি বালাজি (২/৩৪)। জবাবে ওভারপ্রতি রানের চাহিদা পূরণ করেই এগোচ্ছিল চেন্নাই। পার্থিব প্যাটেল (২০), স্টিভেন ফ্লেমিং (১৪), সুরেশ রায়না (৪৩ বলে ৫৪*), ধোনিদের (২৫ বলে ৩৭) সবাই কিছু-না-কিছু অবদান রাখায় ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় তারা। এ জয়ের ফলে ১৪ ম্যাচে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট দাঁড়ালো ১৬। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের আর সেমিফাইনালে ওঠার সুযোগ নেই। অথচ ডেকান চার্জার্সের কাছে চেন্নাই হেরে গেলেই শেষ ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে শেষ চারে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব আর দিল্লি ডেয়ার ডেভিলসের সঙ্গী হতে পারতো টেন্ডুলকারের দল। ক্রিকইনফো এবং সেটম্যাক্স-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৪৯ ঘ.