২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মর্টন-চন্দরপলের দৃঢ়তায় লড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

রুনাকো মর্টন আর শিবনারায়ণ চন্দরপলের দৃঢ়তায় প্রথম টেস্টে ভালোই লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে আছে ২৩৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

কিংস্টন, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুনাকো মর্টন আর শিবনারায়ণ চন্দরপলের দৃঢ়তায় প্রথম টেস্টে ভালোই লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে আছে ২৩৪ রানে। কিংস্টনের স্যাবাইনা পার্কে ৩ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের স্বস্তিতে রেখেছে মর্টন-চন্দরপলের ১২৮ রানের জুটি। মধ্যাহ্ন বিরতির খানিকক্ষণ আগে মর্টনকে (৬৭) স্টুয়ার্ট ক্লার্কের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন ম্যাকগিল। মধ্যাহ্ন বিরতির সময় চন্দরপল ৫৯ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী ডুইন ব্রাভো কোনো রান করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১৩ঘ.