ঢাকা, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই বলতে কী বোঝায়, এ বছরই সেটা প্রথম বুঝেছেন মোহাম্মদ আশরাফুল। প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বে সেই লড়াইয়ে ২ উইকেটে হেরেছে তার দল মোহামেডান। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার লিগের ম্যাচ জিতে তাই মর্যাদা রক্ষায় বেশ সচেষ্ট এই প্রথম বড় দুই দলের একটাতে নাম লেখানো জাতীয় দলের অধিনায়ক, "মর্যাদার লড়াইয়ে প্রথমবার জিততে পারিনি। এবার জিততেই হবে।"
কথাটা বললেন বটে, তবু যেন পুরোপুরি আত্মবিশ্বাসী নন মোহামেডান অধিনায়ক। যদিও মর্যাদার লড়াইয়ে জেতার মতো রসদ মোহামেডানের অস্ত্রাগারে মজুদ আছে ভালোই, কিন্তু ইতিমধ্যেই আবার সেগুলোর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি জাতীয় দলের ব্যাটসম্যান সমৃদ্ধ দলটিকেই কিনা ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তায় কাতর হতে হচ্ছে। জাতীয় দলের হয়ে রান করতে ভুলে যাওয়া ব্যাটসম্যানরা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুপার লিগেও। প্রথম ম্যাচে আশরাফুল অপরাজিত ৭০ রান করলেও পরের ম্যাচেই তার সঙ্গে ব্যর্থ হয়েছেন জুনায়েদ ইমরোজ ও আফতাব আহমেদরাও। সুবাদে বিকেএসপির কাছে হারের স্মৃতি নিয়েই আবাহনীর বিপক্ষে এই ম্যাচ খেলতে নামছে তারা।
যে ম্যাচে হারা মানে শিরোপার লড়াই থেকে একরকম ছিটকেই যাওয়া। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বিমান বৃহষ্পতিবার মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার চার নাম্বারে থাকা বিকেএসপির। সমানসংখ্যক ম্যাচে আবাহনী ও মোহামেডানের পয়েন্ট যথাক্রমে ২১ ও ২০। তবে মোহামেডানের জন্য আশার কথা, ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা আছে আবাহনী শিবিরেও। তাদের অধিনায়ক তুষার ইমরান সেটা অকপটে স্বীকারও করেছেন, "সুপার লিগের প্রথম দুই ম্যাচে আমরা জিতেছি ঠিকই, কিন্তু আমাদের প্রথম সারির ব্যাটসম্যানরা বড় স্কোর পায়নি। মোহামেডানের বিপক্ষে জিততে হলে ওদের কাছ থেকে বড় ইনিংস পাওয়া জরুরী।"
তবে তুষারের জন্য স্বস্তির কারণও আছে। এই যেমন তাদের দুই বাঁ হাতি স্পিনারের পারফরম্যান্স, "প্রতি ম্যাচেই দারুণ বোলিং করছেন রফিক ভাই (মোহাম্মদ রফিক) ও আরাফাত সানি। তারা দুজনে মিলে কিছু না কিছু করছেন।" আশরাফুলের অবশ্য এই জায়গা নিয়েও নির্ভার থাকার উপায় নেই। আব্দুর রাজ্জাক আইপিএলে চলে যাওয়ায় অনেকটাই নির্বিষ হয়ে গেছে মোহামেডানের স্পিন ডিপার্টমেন্ট। সেটা একাই সামলাতে হচ্ছে সোহরাওয়ার্দী শুভকে। সেই সঙ্গে ব্যাটিং নিয়ে তো ভাবতে হচ্ছেই আশরাফুলকে,"ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তায় আছি খুব। একেই আমি নিয়মিত রান করছি না। তারওপর জুনায়েদ, আফতাব- কারো ব্যাটেই রান নেই।"
ওদিকে ব্যাটিং শক্তি বাড়াতে আবাহনী শ্রীলঙ্কা থেকে উঁড়িয়ে এনেছে এক ক্রিকেটারকে। চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারটি মূলত বাঁ হাতি ব্যাটসম্যান। সঙ্গে লেগস্পিন বোলিংটাও করেন। তবে আবাহনী অধিনায়ক, কোচ আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে অনেক ক্লাব কর্মকর্তাই তার নাম উচ্চারণ করতে পারলেন না ভীষণ কঠিন বলে! ক্রিকইনফোর সাহায্য নিয়ে দেখা গেল তার নাম থিলানা কান্দাম্বি!
এই ম্যাচটি সরাসরি স
bdnews24